1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার নবিটেক্সটাইল এলাকা মাদকের অভয়ারণ্য, আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের অভিযোগ সংবাদ সংগ্রহে বাধা ও হত্যার হুমকির অভিযোগ, জহির-জুয়েলের বিরুদ্ধে নানা অভিযোগ সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, প্রতিবাদ প্রায় ১১ মাসেও চার্জশিট নয়, জামিনে এক নম্বর আসামি, অধরা বাকি আসামিরা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব

আশুলিয়ার নবিটেক্সটাইল এলাকা মাদকের অভয়ারণ্য, আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মাদক সিন্ডিকেটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন


ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার কলতাসূতি নবিটেক্সটাইল এলাকার বড়ইবাড়ী, বারল, হাতিলের লালমাঠ ও বারল পাকামাথা এলাকায় মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেনের ছোট ভাই ও আওয়ামী লীগের কর্মী তারাজুল ইসলামের ছত্রছায়ায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং নেতা অপু ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগও করেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, তারাজুল ও ইসমাইলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে মাদকাসক্তির পাশাপাশি চুরি, ছিনতাই, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া এবং বিভিন্ন ধরনের সামাজিক অস্থিরতা বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর দাবি, দিনের বিভিন্ন সময় মাদক কারবারিদের আনাগোনা দেখা গেলেও সন্ধ্যার পর তা আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, কিছু স্থানে প্রকাশ্যেই মাদক বিক্রির কার্যক্রম চললেও ভয়ে অনেকেই মুখ খুলতে চান না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। মাদকের বিস্তারে পরিবার ও সমাজে এর নেতিবাচক প্রভাব পড়ছে এবং এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব বিষয়ে প্রশাসনের কাছে নানা অভিযোগ জানানো হলেও দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না থাকায় তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তারা প্রশ্ন তুলেছেন, জনবসতিপূর্ণ এলাকায় মাদক ব্যবসার এমন অভিযোগ থাকার পরও প্রশাসনের কার্যকর নজরদারি ও অভিযান কেন দেখা যাচ্ছে না।

এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

পর্ব – ০১ 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।