1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, প্রতিবাদ প্রায় ১১ মাসেও চার্জশিট নয়, জামিনে এক নম্বর আসামি, অধরা বাকি আসামিরা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

প্রায় ১১ মাসেও চার্জশিট নয়, জামিনে এক নম্বর আসামি, অধরা বাকি আসামিরা

নাজমুল হুদা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
Oplus_131072

সাভার প্রেসক্লাবের সভাপতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হুদার করা চাঁদাবাজি, মারধর ও অপহরণচেষ্টার আলোচিত মামলার প্রায় ১১ মাস অতিবাহিত হলেও এখনো আদালতে চার্জশিট দাখিল করা হয়নি। এদিকে মামলার এক নম্বর আসামি সাব্বির আহমেদ ওরফে ‘সাইকো সাব্বির’ জামিনে মুক্ত থাকলেও অপর এজাহারভুক্ত আসামিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছেন। দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদীপক্ষ ও স্থানীয় সাংবাদিকরা।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২২ আগস্ট সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বির (২৬), জাহিন সিংহ (২৮), রেদোয়ান হাসান (২৫) এবং সাদ্দাম হোসেন ওরফে টাকলা সাদ্দাম (৪০)-কে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ আগস্ট নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার ব্যক্তিগত সহকারী জাহিদ এবং সাংবাদিক নাজমুল হুদার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়।

এছাড়া মামলার অভিযোগে বলা হয়, ২০ আগস্ট রাতে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাভার মডেল মসজিদের সামনে নাজমুল হুদার গাড়ির গতিরোধ করে তাকে জোরপূর্বক নামিয়ে ১১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর করা, সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং অপহরণের চেষ্টা চালানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি সাব্বির আহমেদ ওরফে ‘সাইকো সাব্বির’-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। তবে মামলার বাকি এজাহারভুক্ত আসামি জাহিন সিংহ, রেদোয়ান হাসান এবং সাদ্দাম হোসেন ওরফে টাকলা সাদ্দামসহ অজ্ঞাতনামা আসামিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটি দায়েরের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও তদন্ত শেষ করে এখনো আদালতে চার্জশিট দাখিল করা হয়নি। ফলে বিচারিক কার্যক্রমও শুরু হয়নি। দীর্ঘ সময় ধরে তদন্ত ঝুলে থাকায় ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বাদীপক্ষ।

বাদীপক্ষের দাবি, মামলার অন্যতম আসামি জামিনে মুক্ত অবস্থায় থাকলেও তদন্তের ধীরগতির কারণে অন্য আসামিদের গ্রেপ্তার এবং মামলার নিষ্পত্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মামলার বিচার কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।