1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

সাংবাদিককে হুমকি ও অপপ্রচার: আশুলিয়ায় ‘ইয়াবা সজীব’-এর বিরুদ্ধে নানা অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

সাভার-আশুলিয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত সাংবাদিক সাব্বির আহম্মেদ। বিভিন্ন সময়ে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তিনি এলাকায় প্রশংসা কুড়িয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও হুমকির অভিযোগ উঠেছে সজীব চৌধুরী নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সজীব চৌধুরী বিভিন্ন সময় সাংবাদিক সাব্বির আহম্মেদের কাছে নিজের পক্ষে প্রশংসামূলক সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার জন্য চাপ দিয়ে আসছিলেন।

সাংবাদিকতার নীতি অনুসরণ করে এসব অনুরোধ প্রত্যাখ্যান করলে সাব্বিরের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন সজীব। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি নানাভাবে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে আরও জানা গেছে, এলাকায় সজীব চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, তিনি মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং এলাকার কিছু কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। গোপন সূত্রের দাবি, কিশোর গ্যাংয়ের একটি অংশ তার নির্দেশে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, সজীব চৌধুরী বিভিন্ন জায়গায় নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। এ পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, ফিটিং বাণিজ্যসহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তুলেছেন তারা।

একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই সজীবকে নিয়ে এলাকায় অনেকের মধ্যেই আতঙ্ক আছে। ছোট ছোট ছেলেদের নিয়ে দল বানিয়ে নানা ধরনের অপকর্ম করায়। কেউ প্রতিবাদ করলে উল্টো হুমকি দেয়।

সাংবাদিকরা যখন মাদকবিরোধী অভিযান বা কিশোর গ্যাং নিয়ে খবর প্রকাশ করে, তখনই তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। সম্প্রতি এ ধরনের সংবাদের জের ধরেই সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনা ঘটছে।

স্থানীয়দের ভাষ্য, সজীব চৌধুরী ওরফে “ইয়াবা সজীব” নামে পরিচিত এই ব্যক্তি এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সচেতন মহলের দাবি, সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি বা হুমকি দেওয়ার ঘটনা শুধু ব্যক্তি নয়, গণমাধ্যমের স্বাধীনতার জন্যও হুমকি। তারা প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।