1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ সংগ্রহে বাধা ও হত্যার হুমকির অভিযোগ, জহির-জুয়েলের বিরুদ্ধে নানা অভিযোগ সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, প্রতিবাদ প্রায় ১১ মাসেও চার্জশিট নয়, জামিনে এক নম্বর আসামি, অধরা বাকি আসামিরা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র

দিন বদলের ডাক মেসির

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৭৯ বার পড়া হয়েছে

 

ক্লাবের সম্মানের জন্য লড়ার কথা বলেছিলেন লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদের শিরোপা জেতা প্রায় নিশ্চিত দেখে অন্তত নিজেদের দুই ম্যাচ জিতে মাথা উঁচু করে শেষ করতে চেয়েছিলেন লিগ। কিন্তু সেটা আর হলো কই? ঘরের মাঠেই হেরে বসেছে বার্সেলোনা। ওসাসুনার কাছে ২-১ গোলে হারের পর তাই বদলের ডাক দিয়েছেন লিওনেল মেসি।
এমনভাবে লিগ হাতছাড়া হওয়ার হতাশা লুকানোর কোনো চেষ্টা করেননি দলটির সেরা তারকা, ‘মৌসুমটা এভাবে শেষ হোক আমরা চাইনি, কিন্তু এটা দেখিয়ে দিল এ মৌসুম কেমন গেছে। আমরা বারবার ভুল করেছি, খুবই দুর্বল ছিলাম, কোনো একাগ্রতা ছিল না। অনেক পয়েন্ট হারিয়েছি। এই ম্যাচটা পুরো মৌসুমের সারাংশ।’ এরপর ক্লাবে বদলের ডাক দিয়েছেন মেসি। শুধু খেলা বা খেলোয়াড় নয়, ক্লাব সংশ্লিষ্ট সবকিছুতেই পরিবর্তন চান মেসি, ‘আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। খেলোয়াড়দের তো বটেই, বাকিদেরও। আমরা বার্সেলোনা এবং আমাদের সব জিততে হয়। মাদ্রিদ তাদের কাজ করেছে। বিরতির পর একটা ম্যাচও হারেনি। আমরা ওদের অনেক সাহায্য করেছি। আমরা অনেক পয়েন্ট হারিয়েছি যা হারানো উচিত ছিল না।’
মৌসুম এখনো শেষ হয়নি। এখনো চ্যাম্পিয়নস লিগ জেতার আশা আছে বার্সেলনার। আগস্টে নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ বার্সেলোনার। প্রথম লেগ ড্র করায় মানসিকভাবে এগিয়ে থাকবেন মেসিরা। কিন্তু সবাইকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক, ‘যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, আমাদের অনেক বদলাতে হবে। এভাবে খেললে নাপোলির কাছে হারব। সামনে একটা বিরতি আছে, আশা করি এটা আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করবে।’
নিজেদের দুর্বলতা ঢেকে ফেলতে ইউরোপের সর্বোচ্চ প্রতিযোগীতাটিকেই শেষ আশ্রয় মানছেন মেসি। গত কয়েক মৌসুম ধরে ইউরোপে দলের বাজে পারফরম্যান্স ক্লাব সমর্থকদের হতাশ করেছে। এবার সে গল্পটা পাল্টাতে পারলে সবাই লিগের ব্যর্থতা ভুলে যাবে বলেই ধারণা মেসির, ‘জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুব বাজে সময় গেল। আমার মনে হয় চ্যাম্পিয়নস লিগে চারটি ম্যাচ আছে, সেগুলোতে সঠিক ফল পেলে আমরা পুরো মৌসুমের গল্পটাই পাল্টে ফেলতে পারি। ক্লাব সংশ্লিষ্টরা এ মৌসুমে যা হয়েছে তাতেক্ষুব্ধ, এটাই স্বাভাবিক। খেলোয়াড়েরাও এমন। মানুষ সমালোচনা করবেই। রোমা বা লিভারপুলের বিপক্ষে হার সমর্থকদের হতাশ করেছে। মানুষের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা তাদের কিছু উপহার দিতে পারছি না।’
মেসির মতে, এবার যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল, ‘আমি মনে করি, রিয়াল সেটাই করেছে, যেটা তাদের করা দরকার ছিল। বিরতি শেষে লিগ ফের চালু হওয়ার পর তারা খুবই ভালো করেছে। আর হ্যাঁ, আমরাও পয়েন্ট হারিয়েছি, যা আমাদের করা উচিত হয়নি। এই গ্রীষ্মজুড়ে আমাদের আত্ম-সমালোচনা করতে হবে এবং পেছনে ফিরে তাকিয়ে দেখতে হবে আমরা কী কী ভুল করেছি। মৌসুমের দিকে ফিরে তাকিয়ে বলতে হয়, অবশ্যই রিয়ালের এটি (শিরোপা) প্রাপ্য। তবে অন্যান্য দলের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে হবে এবং আমরা কোথায় কোথায় ভুল করেছি তা নিয়ে কাজ করতে হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।