1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

অনেক বছর পর মঞ্চের নতুন নাটকে আবুল হায়াত

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনেক বছর পর মঞ্চের জন্য নতুন নাটকে অভিনয় করতে যাচ্ছেন নন্দিত অভিনেতা আবুল হায়াত। অনুস্বর নাট্যদলের প্রযোজনায় ‘মূল্য অমূল্য’ নাটকে দেখা যাবে তাকে।

ইতোমধ্যে অনলাইনে নাটকটির পাঠ-মহড়ায় অংশও নিয়েছেন আবুল হায়াত। আর্থার মিলারের ‘দ্য প্রাইজ’ অবলম্বনে নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিচ্ছেন অনুস্বরের দলপ্রধান মোহাম্মদ বারী।

আবুল হায়াত দেশ রূপান্তরকে বলেন, “মঞ্চে অভিনয়ের জন্য আমি ভীষণভাবে অপেক্ষায় ছিলাম। বারী যখন আমাকে তাদের নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছে, আমি সেটা লুফে নিয়েছি। কাজটি করার জন্য এখন নিজেকে প্রস্তুত করছি। ”

নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় বেশ কিছু নাটকে অভিনয় করে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন আবুল হায়াত। পরে টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। শেষবার ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে মঞ্চে তাকে অভিনয় করতে দেখা গেছে। আবুল হায়াত বলেন, “অনুস্বরের নতুন নাটকে কাজ করতে পারাটা আমার জন্য ভীষণ আনন্দের এবং ভালো লাগার। ”

অনুস্বরের প্রধান ও নাট্যনির্দেশক মোহাম্মদ বারী বলেন, “আবুল হায়াতের মতো বরেণ্য অভিনেতা আমাদের সঙ্গে কাজ করছেন, এটা অবশ্যই আনন্দের। আমরা ভালো একটি নাটক মঞ্চে আনার জন্য উদগ্রীব হয়ে আছি।

করোনাকালীন লকডাউনের কারণে আমরা এখন অনলাইনে পাঠ-মহড়া করছি। লকডাউন কেটে গেলে শিগগিরই নাটকটি মঞ্চে নিয়ে আসবো। ”

‘মূল্য অমূল্য’ নতুন নাট্যদল অনুস্বরের দ্বিতীয় প্রযোজনা। তাদের প্রথম নাটক ছিল ‘অনুদ্ধারণীয়’।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।