1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

একের পর এক অস্ত্র উদ্ধার, শুটার গ্রেপ্তার – মাদক সিন্ডিকেটে ধস; বদলি ওসি রুবেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

টানা অভিযানে সাফল্য, মাঝপথেই বদলি – নেপথ্যে কী, প্রশ্ন এলাকাজুড়ে

আশুলিয়া এলাকায় সাম্প্রতিক সময়ে ধারাবাহিক অভিযানে একের পর এক অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত শুটার গ্রেপ্তারের ঘটনায় মাদক সিন্ডিকেটে বড় ধরনের ধস নেমেছে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রভাবশালী চক্রের কার্যক্রম ভেঙে পড়তে শুরু করে বলে স্থানীয়দের দাবি।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং কুখ্যাত কয়েকজন শুটারকে গ্রেপ্তার করা হয়। এর ফলে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করলেও অপরাধ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয় অস্থিরতা।

এমন পরিস্থিতির মধ্যেই ওসি রুবেলের হঠাৎ বদলির ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, টানা অভিযানে অপরাধ চক্রের ওপর চাপ বাড়তে থাকায় একটি প্রভাবশালী মহল অস্বস্তিতে পড়ে এবং সেই প্রেক্ষাপটেই এই বদলির সিদ্ধান্ত এসেছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তারা আরও মনে করছেন, অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতির মাঝপথে দায়িত্ব পরিবর্তন অভিযানের ধারাবাহিকতায় প্রভাব ফেলতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বদলিকে নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেই উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, আশুলিয়ায় সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম যখন দৃশ্যমান সাফল্যের মুখ দেখছিল, তখন এমন বদলি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের ভাষ্য, যদি কোনো অদৃশ্য চাপ বা প্রভাব থেকে থাকে, তবে তা তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে প্রশ্ন রয়ে গেছে – আশুলিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার এই অভিযানের ধারাবাহিকতায় কেন ছেদ পড়ল, এবং কারা এতে লাভবান হতে পারে – সে আলোচনাই এখন এলাকাজুড়ে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।