1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

আশুলিয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ২৫ লক্ষ টাকার মালামাল লুট ও ভাংচুর, সিসিটিভি ফুটেজ নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১২ বার পড়া হয়েছে

আশুলিয়ার গোরাট এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটে গত ২০ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল আনুমানিক ১১টা ৫৫ মিনিটে। অভিযোগ অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।
ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুর রশিদ (৪৮) বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গোরাট পাকার মাথায় অবস্থিত তার ইন্টারনেট অফিস ‘মাদবর নেটওয়ার্ক সার্ভিস’-এ জিলুর রহমান মাস্টারের নেতৃত্বে সাজু মন্ডল, রাজিব, মাট্টু, ইয়ার হোসেন, শাহীন সরকার, শাহাদুল, আসাদুল, মনির, জহিরুলসহ (সকলের বাড়ি গোরাট এলাকায়) আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা দলবদ্ধভাবে অফিসে প্রবেশ করে বসার আসবাবপত্র, কম্পিউটার ও বিভিন্ন নেটওয়ার্কিং সরঞ্জাম রড দিয়ে পিটিয়ে ভাংচুর করে। পরে তারা ইন্টারনেট সার্ভারের কক্ষে থাকা মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ভাংচুরে প্রায় ৫ লক্ষ টাকা এবং লুট হওয়া মালামালের মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা, যা মোট ক্ষতির পরিমাণ ২৫ লক্ষ টাকারও বেশি।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রশিদ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা তার প্রতিষ্ঠানটি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছিল। হামলার সময় তাকে ও তার কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি, আইনের আশ্রয় নিলে শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে – হামলাকারীরা যদি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে ডিভিআর লুট করে নিয়ে না যায়, তাহলে সেই ডিভিআরে সংরক্ষিত ফুটেজ অভিযুক্ত জিলুর রহমান মাস্টার এবং তার লোকজনের কাছে কীভাবে পৌঁছায়?

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার পর থেকেই এই ফুটেজ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে, যা পুরো ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। তদন্তের স্বার্থে এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। থানা পুলিশের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

তবে এর আগে রুবেল হাওলাদার, অফিসার ইনচার্জ, আশুলিয়া থানা, জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।