1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

মানবিক মূল্যবোধে বেড়ে ওঠা মাহি এহসান

হাসিবুল হাসান শান্ত
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মানবিক উদ্যোগে মাহি এহসান

মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাহি এহসান। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায়িক ডিপার্টমেন্টে মার্কেটিং বিষয়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থী।

মাহি এহসানের পিতা এসানুল করিম একজন সুপরিচিত, সম্মানিত ও সমাজসেবামূলক মানসিকতার ব্যক্তি। তিনি উৎসব প্লাজা-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। মাতা হোসনে আরা মিনু। বাবা-মায়ের আদর্শ ও মানবিক শিক্ষার মধ্য দিয়েই মাহি এহসানের বেড়ে ওঠা।

নিজ উদ্যোগে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মাহি এহসানের মূল লক্ষ্য। তিনি বাবা-মার কাছ থেকে পাওয়া হাতখরচ সঞ্চয় করে তা গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করেন। এর আগে গ্রীষ্মকালে তিনি প্রায় ৫০ জন মানুষের মাঝে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেন, যা এলাকাবাসীর প্রশংসা কুড়ায়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাহি এহসানের উদ্যোগে সাভার সিটি সেন্টার-এর সামনে পবিত্র রমজানের প্রথম রোজায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের আগমুহূর্তে শ্রমজীবী মানুষ, পথচারী ও খেটে খাওয়া মানুষের মাঝে এই সহায়তা স্বস্তি এনে দেয়।

ইফতার সামগ্রী পাওয়া এক ব্যক্তি বলেন, “রমজানের প্রথম দিনে এমন সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। একজন তরুণ নিজের টাকায় আমাদের কথা ভেবেছে, এটা সত্যিই সম্মানের।” সাধারণ মানুষও মনে করেন, সম্মানিত পরিবার থেকে এসেও মাহি এহসান যে সাধারণ মানুষের কষ্ট বুঝতে পারছেন, সেটাই তাকে আলাদা করে তুলে ধরে।

সাধারণ মানুষের প্রত্যাশা, বাবা-মায়ের দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে মাহি এহসান ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন এবং তরুণ সমাজকে মানবতার পথে এগিয়ে যেতে উৎসাহিত করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।