1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

মাদক ও চাঁদাবাজদের তথ্য দিতে আহ্বান; প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

সাব্বির আহম্মেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অসংখ্য সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা পোস্টটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে তার এই উদ্যোগকে স্বাগত জানান। অনেকেই মন্তব্যে তাকে ধন্যবাদ জানান এবং মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে এমন উদ্যোগকে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এই আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, জনপ্রতিনিধির সরাসরি এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সাহস ও আস্থার জায়গা তৈরি করেছে।

ফেসবুক পোস্টে সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। জনগণের দেওয়া সঠিক তথ্য অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সচেতন মহলের ধারণা, যথাযথ যাচাই ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে এলাকায় মাদক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।