1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ সংগ্রহে বাধা ও হত্যার হুমকির অভিযোগ, জহির-জুয়েলের বিরুদ্ধে নানা অভিযোগ সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি, প্রতিবাদ প্রায় ১১ মাসেও চার্জশিট নয়, জামিনে এক নম্বর আসামি, অধরা বাকি আসামিরা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক গ্রেপ্তার শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র

আশুলিয়ায় ১৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি যুবলীগ নেতা গ্রেফতার

আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ১৫ মামলার পলাতক আসামি যুবলীগের ক্যাডার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার।

এর আগে, ভোর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবলীগের ক্যাডার রবিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।