1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তার চাদরে সাভার-আশুলিয়া শুটার সাদ্দামের ছায়ায় রক্তাক্ত জনপদ; জামিন পেলেই ফের শুরু হতে পারে মৃত্যু মিছিল আশুলিয়ায় কারখানায় প্রকাশ্যে মারধর; কোয়ালিটি ম্যানেজারের বিরুদ্ধে ফুঁসে উঠছে শ্রমিকরা ১৫ হাজার টাকায় মুক্তি, অভিযোগ তুলতে চাপ; আশুলিয়ায় এসআই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সঞ্চয়ের টাকা ফেরত চাওয়ায় গ্রাহককে মারধর আশুলিয়ায় কথিত সমবায় সমিতির তাণ্ডব গাজীরচটে সন্ধ্যা নামলেই জমে ওঠে মাদকের আসর, নিয়ন্ত্রণে পিস্তল সিয়াম- হুক্কা সোহাগ চক্র পাওনা টাকার দাবি নিয়ে এমপিকে ট্যাগ; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় আশুলিয়ায় ছাত্রকে মারধর করে ছিনতাই – অপরাধ স্বীকারের পরও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচন; সাভার উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডন নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভার উপজেলায় ৪৩টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাভার উপজেলায় ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এই উপজেলায় ঢাকা-১৯, ঢাকা-১৪ ও ঢাকা-২—এই তিনটি সংসদীয় আসনের মোট ভোটার সংখ্যা ৯ লাখ ১৯ হাজার ৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭০ হাজার ১৭৩ জন, নারী ভোটার ৪ লাখ ৪১ হাজার ৩০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৪ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনটি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৩৪১টি। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ৪৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসারের পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনী। একই সঙ্গে মোতায়েন থাকবে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সাভার মডেল একাডেমি, সাভার সরকারি কলেজ, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামসিং হাজী আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঁতুলঝোড়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কেন্দ্র।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।