1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গাফিলতির অভিযোগ, এসআই রাশেদের ব্যাখ্যা নিয়ে বিতর্ক “যেকোনো সময় গ্রেফতার হতে পারি” – তামিমের পোস্টে সামাজিক মাধ্যমে তুমুল শোরগোল সাভারে ব্যবসায়ীকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি অভিযানের নামে – সন্দেহভাজন বলে আটক, ৬ ঘণ্টা দরকষাকষি শেষে ‘মাদকসহ গ্রেপ্তার’ দাবি; ডিবির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন বাড়িতে ঢুকে আমির হামজাকে গুলি করে হত্যা রাজনীতি ছাড়ার ঘোষণা ইলিয়াস শাহীর, ফেসবুক পোস্টে আত্মসমালোচনা ও বিতর্ক আশুলিয়ায় ‘রামিম বাহিনী’র দাপট: মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী এসআই রাসেলের ভেলকিবাজি; দিনমজুরকে আটক ও নির্যাতনের ঘটনায় পুলিশের দায়িত্ব প্রশ্নবিদ্ধ শ্রমিক নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট ঘিরে ক্ষোভ আশুলিয়ায় মাদক, কিশোর গ্যাং ও সন্ত্রাসের অভিযোগে বিতর্কিত ‘ইয়াবা সজীব’, ছাত্রদল থেকে বহিষ্কারের দাবি এলাকাবাসীর

শ্রমিক নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট ঘিরে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় এক নারী শ্রমিকের সার্ভিস বেনেফিটের টাকা উত্তোলনে সহায়তা করতে গিয়ে ফেসবুকে অপপ্রচারের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন শ্রমিক নেতা মোঃ ইমন শিকদার। বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন শিকদার দাবি করেন, একটি কারখানা থেকে এক নারী শ্রমিকের সার্ভিস বেনেফিটের টাকা উত্তোলনে তিনি সহযোগিতা করেন।

তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট নারী শ্রমিকের পাওনা টাকা উত্তোলনের পরও একই বিষয় নিয়ে তিনি এক সাংবাদিকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক ফেসবুকে তার বিরুদ্ধে “উল্টাপাল্টা পোস্ট” করেছেন বলে তিনি অভিযোগ করেন, যা তার সম্মানহানির উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।

এ ঘটনায় শ্রমিক নেতা মোঃ ইমন শিকদার ক্ষোভ প্রকাশ করে জানান, একজন নারী শ্রমিককে সহযোগিতা করতে গিয়ে উল্টো তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের মুখে পড়তে হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ইফতারের পর আশুলিয়া থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাংবাদিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।