1. admin@dawnnews24.com : admin :
  2. nazmul.etv@gmail.com : Nazmul :
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারের সিআরপিতে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ইফতার আয়োজন আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী নেটওয়ার্ক: আতঙ্কে সাধারণ মানুষ, প্রশ্নের মুখে প্রশাসন আশুলিয়ায় ইন্টারনেট প্রতিষ্ঠানে পরিকল্পিত সন্ত্রাসী হামলা, ২৫ লক্ষ টাকার মালামাল লুট ও ভাংচুর, সিসিটিভি ফুটেজ নিয়ে রহস্য এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠকের সঙ্গে সাভার-আশুলিয়া অঞ্চলের নেতৃবৃন্দের সাংগঠনিক সভা অনুষ্ঠিত আশুলিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সন্ত্রাসী তপনসহ গ্রেপ্তার ১৪ সাংবাদিক নাজমুল হুদার বোন জামাই হাজী শামসুল হক মোল্লার ইন্তেকাল মানবিক মূল্যবোধে বেড়ে ওঠা মাহি এহসান মাদক ও চাঁদাবাজদের তথ্য দিতে আহ্বান; প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে দ্বন্দ্ব, আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আশুলিয়ায় সেনা সদস্যের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ: আ.লীগ নেতা কারাগারে

এমাজউদ্দীন আহমদ মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ছিলেন: ঢাবি ভিসি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামান।

তিনি এক শোক বার্তায় বলেন, বয়োজ্যেষ্ঠ শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ ছিলেন মৃদুভাষী ও সৌজন্য বোধসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদকে হারাল।

গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ছিলেন একজন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক।

দেশের রাষ্ট্রচিন্তা, সমাজব্যবস্থা, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘকাল শিক্ষকতা ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

প্রয়াত এমাজউদ্দীন আহমদের আত্মার শান্তি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য মো. আখতারুজ্জামান।

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ শুক্রবার ভোর পৌনে ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2026 DawnNews24 :: All rights reserved.
Design BY POPULAR HOST BD
error: কপি বাদ দিয়া খাইটা খাও! নিজে লিখতে শিখো, কপি করা নিষেধ।।